পদযাত্রায় টায়ার্ড, জাস্ট একটু সাগরপাড়ে ঘুরতে আসছি: নাসীরুদ্দীন পাটওয়ারী

Ukhiyacox News
By -

 

(নিজস্ব প্রতিবেদন)

পিটার হাসের সঙ্গে বৈঠকের গুজব ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিতক ক্সবাজার সফর নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া গুজব ও বিভ্রান্তিকর তথ্যের প্রতিবাদ জানিয়েছেন ছাত্রনেতা নাসীরুদ্দীন পাটওয়ারী। সোমবার বিকেলে গণমাধ্যমের সাথে কথা বলতে গিয়ে তিনি স্পষ্টভাবে বলেন, “পদযাত্রায় দীর্ঘদিনের ক্লান্তি কাটাতে আমরা কেবলমাত্র বিশ্রামের উদ্দেশ্যে কক্সবাজার এসেছি। সাগরপাড়ে কিছু সময় কাটানো ছাড়া অন্য কোনো উদ্দেশ্য আমাদের নেই।”সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, তার এই সফরের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে একটি বৈঠক যুক্ত রয়েছে। তবে এই দাবিকে পুরোপুরি ভিত্তিহীন এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে নাকচ করে দেন নাসীর।


তিনি বলেন, “পিটার হাস কিংবা কোনো বিদেশি কূটনীতিকের সঙ্গে আমাদের কোনো বৈঠক হয়নি। এটি সম্পূর্ণ গুজব ও অপপ্রচার। উদ্দেশ্য একটাই—আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করা।”নাসীরুদ্দীন আরও বলেন, “আমাদের প্রতিটি কার্যক্রম স্বচ্ছ, এবং জনআন্দোলনের প্রতি দায়বদ্ধ। কিছু মহল ষড়যন্ত্র করে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। জনগণকে এসব অপপ্রচারে কান না দেওয়ার অনুরোধ করছি।”


তার সফরসঙ্গীরাও জানান, চলমান রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণের ফলে দীর্ঘ ক্লান্তি কাটাতেই তারা কক্সবাজারে এসেছেন এবং এই সফরের পেছনে কোনো রাজনৈতিক এজেন্ডা নেই।


#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !