কক্সবাজারের টেকনাফ মডেল থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে দায়িত্ব পেয়েছেন আবু জায়েদ মো. নাজমুন নূর। তিনি এর আগে চট্টগ্রামের পটিয়া থানার ওসি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
জানা গেছে, বৈষম্যবিরোধী আন্দোলন এবং এনসিপি-এর একাধিক কর্মসূচির মুখে সম্প্রতি তাকে পটিয়া থানা থেকে বদলি করা হয়। বদলির আদেশ অনুযায়ী তিনি টেকনাফ মডেল থানায় যোগ দিয়েছেন।
উল্লেখ্য, মাদক ও সীমান্তবর্তী নানা চ্যালেঞ্জের কারণে টেকনাফ মডেল থানার দায়িত্ব সবসময়ই ঝুঁকিপূর্ণ ও গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হয়। নতুন ওসি হিসেবে আবু জায়েদ মো. নাজমুন নূরকে এসব চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে।

