সর্বশেষ আপডেট ৭ ঘণ্টা পর অবশেষে জিনিয়া সহ ২৮ জনকে মুক্তি দিল উখিয়া থানা পুলিশ

Ukhiyacox News
By -

 

(নিজস্ব প্রতিবেদন)


কক্সবাজারের উখিয়ায় চাকরিচ্যুত শিক্ষকদের আন্দোলনের সময় আটক হওয়া জিনিয়া শারমিন রিয়া সহ ২৮ জনকে প্রায় ৭ ঘণ্টা পর ছেড়ে দিয়েছে উখিয়া থানা পুলিশ। বুধবার দুপুরে পুলিশ আটককৃতদের থানায় নিয়ে যায় এবং রাত সাড়ে ৮টার দিকে তাদের মুক্তি দেওয়া হয়।


প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল থেকে চাকরিচ্যুত শিক্ষকরা উখিয়া শহীদ মিনার ও রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন সড়কে অবস্থান নিয়ে চাকরি পুনর্বহালের দাবিতে আন্দোলন করছিলেন। একপর্যায়ে পুলিশ লাঠিচার্জ করে অন্তত ২৫ জনকে আটক করে থানায় নিয়ে যায়।


আটক মুক্তির পর আন্দোলনকারী শিক্ষকদের মধ্যে স্বস্তি ফিরলেও তারা জানিয়েছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। জিনিয়া শারমিন রিয়া বলেন, “আমাদের আন্দোলন শান্তিপূর্ণ ছিল, কিন্তু বিনা কারণে আমাদের আটক করা হয়েছে। যৌক্তিক দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না।”


এদিকে, আন্দোলনকারীদের গ্রেপ্তার ও লাঠিচার্জের ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। রাজনৈতিক ও সামাজিক সংগঠনগুলোও পুলিশের ভূমিকার সমালোচনা করেছে।


প্রসঙ্গত, ইউনিসেফের অর্থায়নে পরিচালিত শিক্ষা প্রকল্পের একাংশ বন্ধ হয়ে যাওয়ায় সম্প্রতি উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্প এলাকায় প্রায় ১,২০০ স্থানীয় শিক্ষক চাকরিচ্যুত হয়েছেন। পুনর্বহালের দাবিতে তারা কয়েক মাস ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন।

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !