কক্সবাজারে কনস্টেবল নিয়োগ: এইচএসসি পরীক্ষার্থীদের জন্য পুলিশের ফ্রি পরিবহন সুবিধা

Ukhiyacox News
By -

(নিজস্ব প্রতিবেদন) 

এইচএসসি পরীক্ষার্থীদের জন্য কনস্টেবল নিয়োগে পুলিশের বিনামূল্যে পরিবহন সুবিধা


কক্সবাজারে অনুষ্ঠিতব্য ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগ পরীক্ষায় অংশ নিতে এইচএসসি পরীক্ষার্থীদের জন্য বিশেষ মানবিক উদ্যোগ নিয়েছে কক্সবাজার জেলা পুলিশ।


আগামী ১৭, ১৮ ও ১৯ আগস্ট জেলা পুলিশ লাইনে অনুষ্ঠিতব্য শারীরিক মাপ ও সক্ষমতা যাচাই পরীক্ষায় অংশগ্রহণ নিশ্চিত করতে জেলা সদর থেকে দূরবর্তী কুতুবদিয়া, পেকুয়া ও চকরিয়া উপজেলার পরীক্ষার্থীদের জন্য বিনামূল্যে পরিবহন সুবিধার ব্যবস্থা করা হয়েছে।


এইচএসসি পরীক্ষার্থীরা পরীক্ষা শেষে প্রবেশপত্র প্রদর্শনের মাধ্যমে নির্ধারিত স্থান থেকে পুলিশের তত্ত্বাবধানে কনস্টেবল নিয়োগ পরীক্ষাকেন্দ্রে পৌঁছাতে পারবেন।


পেকুয়ার মগনামা ঘাট থেকে বিকেল ৩টা, পেকুয়া চৌমুহনী থেকে ৩টা ২০ মিনিট এবং চকরিয়া বাস স্ট্যান্ড থেকে ৩টা ৪৫ মিনিটে বাসগুলো কক্সবাজারের উদ্দেশ্যে ছেড়ে যাবে।


জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাইফউদ্দিন শাহীন বলেন, “এই উদ্যোগ নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণে কোনো প্রতিবন্ধকতা না থাকুক, তা নিশ্চিত করতেই নেওয়া হয়েছে।”


এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) জসিম উদ্দীন চৌধুরী জানান, “মেধা, স্বচ্ছতা, যোগ্যতা ও বৈষম্যহীনতার ভিত্তিতে নিয়োগ নিশ্চিত করতে পুলিশের অঙ্গীকার বাস্তবায়নে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।”


চকরিয়ার এইচএসসি পরীক্ষার্থী মোহাম্মদ আমিন বলেন, “নিয়োগ পরীক্ষার তারিখ ও এইচএসসি পরীক্ষা একদিনে হওয়ায় দুশ্চিন্তায় ছিলাম। পুলিশের এই উদ্যোগ আমাদের জন্য অনেক সহায়ক হয়েছে।”

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !