কক্সবাজারে ভাবীর চিৎকারেও বাঁচেনি প্রাণ, শ্বশুরবাড়ির নির্যাতনে মৃত্যু

Ukhiyacox News
By -

(নিজস্ব প্রতিবেদন) 

কক্সবাজারের চকরিয়ায় সানজিদা আক্তার (২৩) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। নিহতের পরিবার অভিযোগ করেছে, শ্বশুরবাড়ির লোকজন পরিকল্পিতভাবে তাকে হত্যা করেছে।


নিহতের স্বামী আজিম উদ্দিন বলেন, “রবিবার সকালে কাজে যাওয়ার পর স্ত্রী ফোন করে জানায়, শ্বশুরবাড়ির লোকজন মিলে তাকে মারধরের চেষ্টা করছে এবং ধারালো কিরিচ দিয়ে ঘরে আঘাত করছে। এরপরই ফোন কেটে যায়। পরে জানতে পারি, স্থানীয়রা তাকে হাসপাতালে নিয়ে গেছে। হাসপাতালে গিয়ে দেখি, সে আর বেঁচে নেই।”


সানজিদার মা জান্নাতুল ফেরদৌস বলেন, “মেয়ে কান্নাজড়িত কণ্ঠে জানিয়েছিল, শ্বশুরবাড়ির লোকজন মারছে। এরপর আর যোগাযোগ হয়নি।” নিহতের বাবা মাহমুদুল করিম জানান, “তিন বছর আগে সানজিদার বিয়ে হয়। তার দুই বছরের এক ছেলে আছে। শ্বশুরবাড়ির লোকজনই পরিকল্পিতভাবে তাকে হত্যা করেছে।” তিনি মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে জানান।


খবর পেয়ে চকরিয়া থানা পুলিশ হাসপাতালে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠায়। পরে লাশ পেকুয়ার মেহেরনামা আবাসন এলাকায় দাফন করা হয়।


চকরিয়া থানার ওসি মো. শফিকুল ইসলাম বলেন, “প্রাথমিকভাবে শুনেছি, এটি আত্মহত্যা। তবে ময়নাতদন্তের জন্য মরদেহ পাঠানো হয়েছে।”


এ বিষয়ে চকরিয়া সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) অভিজিত দাস বলেন, “স্বামীর অভিযোগ অনুযায়ী লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”


ঘটনার পর থেকে শ্বশুরবাড়ির লোকজন বাড়িতে তালা দিয়ে আত্মগোপনে রয়েছে বলে জানা গেছে।

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !