মাহফুজ আলম
(নিজস্ব প্রতিনিধি)
জুলাই ঘোষণাপত্র ৫ আগস্টের মধ্যে প্রকাশিত হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম। শুক্রবার দিবাগত রাতে তার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান।তিনি লেখেন, “জুলাই ঘোষণাপত্র এখন বাস্তবতা। ৫ই আগস্টের মধ্যেই তা ঘোষিত হবে। এটি বাস্তবায়নের পথে সহায়তা করায় সবাইকে ধন্যবাদ।”
গত বছরের গণ-অভ্যুত্থানের পর ঘোষণাপত্রটি ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন ও সংশ্লিষ্ট রাজনৈতিক মহলে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। অভ্যুত্থানের বর্ষপূর্তি সামনে রেখে এর চূড়ান্ত খসড়া বিএনপি, জামায়াত, এনসিপিসহ বিভিন্ন দলের কাছে পাঠানো হয়েছে। ঐকমত্য কমিশন বিভিন্ন দলের সঙ্গে এ নিয়ে একাধিক বৈঠক ও মতবিনিময় করেছে।
— Ukhiyacox News

