ইসলামি ছাত্র আন্দোলন বাংলাদেশ, রত্নাপালং ইউনিয়ন কমিটির পূর্ণাঙ্গ কমিটি গ্রহণ ও সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন

Ukhiyacox News
By -

 

নিজস্ব (প্রতিনিধি):

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, রত্নাপালং ইউনিয়ন শাখার নবগঠিত পূর্ণাঙ্গ কমিটির দায়িত্ব গ্রহণ ও সংবর্ধনা অনুষ্ঠান গতকাল অত্যন্ত উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী আন্দোলন উখিয়া উপজেলার সভাপতি মাওলানা হাফেজ কলিম উল্লাহ।

প্রধান বক্তা হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন এইচ এম জিল্লুর রহমান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মাওলানা ক্বারি আব্দুল গণি, সহ-সভাপতি, ইসলামী আন্দোলন বাংলাদেশ উখিয়া উপজেলা শাখা।

বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন:

আইমন করিম, তথ্য, গবেষণা ও প্রচার সম্পাদক, ইসলামী ছাত্র আন্দোলন, উখিয়া উপজেলা


শহিদুল ইসলাম

আজিজুল হাকিম আরমান

মাওলানা শাহেদ আলম

জনাব গিয়াসউদ্দিন

আনিক কাওছার, কার্যনির্বাহী সদস্য, উখিয়া উপজেলা শাখা


অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নবনির্বাচিত রত্নাপালং ইউনিয়ন শাখার সভাপতি।

বক্তারা তাঁদের বক্তব্যে সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরার পাশাপাশি আগামী দিনের সাংগঠনিক কার্যক্রমের দিকনির্দেশনা প্রদান করেন। তাঁরা নতুন কমিটির সদস্যদের ইসলামী মূল্যবোধে উজ্জীবিত হয়ে সমাজ পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার আহ্বান জানান।


অনুষ্ঠান শেষে নবনির্বাচিত কমিটির সদস্যদের ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা প্রদান করা হয়।

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !