কক্সবাজার সরকারি কলেজে আসছেন ডাকসু ভিপি সাদিক কায়েম
By -
নভেম্বর ১১, ২০২৬
আর.জে রাফি, নিজস্ব প্রতিবেদক ::
কক্সবাজার সরকারি কলেজের একাদশ শ্রেণি ও অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম উপলক্ষে আগামীকাল (১২ নভেম্বর) কক্সবাজারে থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ভিপি সাদিক কায়েম।
অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়ার পাশাপাশি শিক্ষা, উচ্চশিক্ষা ও ক্যারিয়ার গঠনের বিভিন্ন দিক নিয়ে দিকনির্দেশনামূলক আলোচনা হওয়ার কথা রয়েছে।
কক্সবাজার সরকারি কলেজের নবীন শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত এ অনুষ্ঠানে সাদিক কায়েমের উপস্থিতিকে ঘিরে শিক্ষার্থীদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।

