সেনাসদস্য হত্যার প্রতিবাদে কক্সবাজারের উখিয়ায় বিএনপি'র বিক্ষোভ মিছিল অনুষ্টিত

Ukhiyacox News
By -
সিরাজুল কবির বুলবুল উখিয়া :: টেকনাফের হ্নীলায় রঙ্গীখালী গহিনপাহাড়ী এলাকায় মাদককারবারী ও মানবপাচারকারীদের বিরুদ্ধে যৌথ বাহীনির অভিযানে দেশ প্রেমিক সেনাবাহিনীর সদস্য মাদককারবারী ও মানবপাচারকারী দলের দুর্ধর্ষ সন্ত্রাসীর অতর্কিত হামলায় গুলিতে নিহত সেনা সদস্য,তিতাশ শেখ। সেনা সদস্য নিহতের প্রতিবাদে উখিয়া উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে (৬ নভেম্বর) বিকেল ৪ টায় উখিয়া স্টেশনে এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সেনা সদস্য হত্যার বিচারের দাবিতে বিএনপি'র আয়োজিত উখিয়া স্টেশনের মিছিলে শত,শত বিএনপি, ছাত্রদল,যুবদল, শ্রমিক দল সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সমবেত হয়। মুহুর্তে মিছিলে শব্দে প্রকম্পিত হয়ে উঠে উখিয়া রাজপথ। মিছিলটি উখিয়া প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উখিয়া উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে সেনা হত্যার প্রতিবাদে প্রতিবাদ সমাবেশে করে। এসময় উপস্থিত জনতার উদ্দেশ্য সমাবেশে বক্তব্য রাখেন, উখিয়া। উপজেলা বিএনপি সভাপতি, সরওয়ার জাহান চৌধুরী, সাধারণ সম্পাদক, সুলতান মাহমুদ চৌধুরী, উখিয়া উপজেলা যুবদলের আহবায়ক, সাইফুল ইসলাম সিকদার।

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !