উখিয়ার কোটবাজার থেকে বিশ্বজিৎ বড়ুয়া রনি নিখোঁজ, সন্ধান চায় পরিবার
By -
নভেম্বর ২৪, ২০২৬
কক্সবাজারের উখিয়ার কোটবাজার এলাকা থেকে বিশ্বজিৎ বড়ুয়া রনি (আনুমানিক ২০–২২) নামে এক যুবক নিখোঁজ হয়েছেন। মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকাল ৩টার দিকে কোটবাজার এলাকা থেকে নিখোঁজ হন তিনি।
নিখোঁজের সময় তাঁর পরনে ছিল কালো রঙের পাঞ্জাবি। নিখোঁজের পর পরিবারের সদস্য ও স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও এখন পর্যন্ত তাঁর কোনো সন্ধান পাননি। এতে পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েছেন।
কেউ বিশ্বজিৎ বড়ুয়া রনির সন্ধান পেয়ে থাকলে বা তাঁর অবস্থান সম্পর্কে কোনো তথ্য জেনে থাকলে দ্রুত পরিবারের সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।
📞 যোগাযোগ: ০১৮৯১৬৯৭০২০
নিখোঁজ যুবকের সন্ধান পেতে পোস্টটি বেশি বেশি শেয়ার করে সহযোগিতা করার জন্য সবার প্রতি অনুরোধ জানিয়েছে পরিবার।

