কলকাতায় বাংলা ভাষা ও সাহিত্যে বিশেষ অবদানের স্বীকৃতি পেলেন সমুদ্র কবি, কামরুল হাসান

Ukhiyacox News
By -
সিরাজুল কবির বুলবুল, উখিয়া :: বাংলা ভাষা ও সাহিত্যে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে ভারতের পশ্চিমবঙ্গ কলকাতায় ‘লাল পাহাড়ি’ সম্মাননায় ভূষিত হয়েছেন কক্সবাজারের বহুমাত্রিক লেখক, কবি, নাট্যকার,নাট্যাভিনেতা,আবৃত্তি শিল্পী, সাংস্কৃতিক সংগঠক কামরুল হাসান। দুই বাংলার কবি, সাহিত্যিক ও সংস্কৃতিপ্রেমীদের মিলনমেলায় এ সম্মাননা তাঁর দীর্ঘদিনের সাহিত্য, সংস্কৃতি ও সৃজনশীল কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে তুলে ধরা হয়। রোববার (২২ নভেম্বর) ভারতের পশ্চিমবঙ্গের সৃজনী অডিটরিয়ামে আয়োজিত দুই দেশের কবিদের মিলনমেলায় আনুষ্ঠানিকভাবে ‘লাল পাহাড়ি’ সম্মাননা ও স্মারক গ্রহণ করেন কবি, কামরুল হাসান। বাংলা ভাষা, সাহিত্য, কবিতা ও নাট্যচর্চায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে তাঁকে এ সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে দুই বাংলার কবি ও সাহিত্যিকদের উপস্থিতিতে বাংলা ভাষার ঐতিহ্য, সাহিত্যচর্চা এবং সাংস্কৃতিক বন্ধনের নানা দিক উঠে আসে। সম্মাননা গ্রহণ শেষে বক্তব্য রাখতে গিয়ে কামরুল হাসান বাংলা ভাষা ও সাহিত্যের সমৃদ্ধ ঐতিহ্য, সৃজনশীল চর্চা এবং দুই বাংলার সাহিত্যিক সম্পর্কের গুরুত্ব তুলে ধরেন। ভাষা ও সংস্কৃতির বন্ধন যে ভৌগোলিক সীমারেখা অতিক্রম করে মানুষের হৃদয়ে জায়গা করে নেয়, সেই চেতনাকে ধারণ করে সাহিত্যচর্চা এগিয়ে নেওয়ার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি। কক্সবাজারের সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গনে পরিচিত মুখ কামরুল হাসান লেখালেখি, কবিতা, নাট্যচর্চা ও সাংগঠনিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে দীর্ঘদিন ধরে অবদান রেখে আসছেন। তাঁর এই অর্জন কক্সবাজারের সাহিত্য ও সংস্কৃতির পরিমণ্ডলেও আনন্দ ও গর্বের উপলক্ষ হয়ে উঠেছে। অনেকে মতো তিনি একজন শ্রেষ্ঠ সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠক। দুই বাংলার সাহিত্যিকদের মিলনমেলায় এমন সম্মাননা বাংলা ভাষা ও সাহিত্যচর্চায় আন্তঃসীমান্ত সাংস্কৃতিক সম্পর্ককে আরও সমৃদ্ধ করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !