উখিয়ার রত্নাপালংয়ে টেস্ট পরিক্ষার ফল খারাপ হওয়ায় ভালুকিয়া পালং উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থীর আত্মহত্যা
By -
নভেম্বর ১৫, ২০২৬
রিদুয়ান করিম শাহিন ::
কক্সবাজারের উখিয়া উপজেলার রত্নাপালং ইউনিয়নে ভালুকিয়া পালং উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির এক শিক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটেছে।
রবিবার (১৫ নভেম্বর) রাত আনুমানিক ৮টার দিকে ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের আমতলী এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শিক্ষার্থীর নাম জুই বড়ুয়া ১৫ বছর বয়সী এক কিশোরী। সে ভালুকিয়া পালং উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণিতে অধ্যয়নরত ছিল। তার মায়ের নাম ডেজি বড়ুয়া। স্থানীয়ভাবে জানা গেছে, পরিবারের সঙ্গে সে আমতলী এলাকায় বসবাস করত।
স্থানীয় সূত্রে জানা যায়, টেস্ট পরীক্ষার ফলাফল আশানুরূপ না হওয়ায় সে মানসিকভাবে হতাশ ছিল বলে দাবি করা হচ্ছে। তবে পরীক্ষার ফলাফলের সঙ্গে মৃত্যুর ঘটনার প্রকৃত কোনো সম্পর্ক রয়েছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। একজন শিক্ষার্থীর এমন মর্মান্তিক মৃত্যুতে সহপাঠী, শিক্ষক ও স্থানীয়দের মধ্যে শোক ও উদ্বেগ দেখা দিয়েছে।
ঘটনার প্রকৃত কারণ জানতে সংশ্লিষ্ট প্রশাসনের বক্তব্য এবং প্রয়োজনীয় তদন্তের অপেক্ষা করা হচ্ছে।

