৩৫ বছরের কর্মজীবনের ইতি, উখিয়া স্বাস্থ্য কমপ্লেক্স থেকে বিদায় নিলেন ডা. ফরিদুর আলম
By -
নভেম্বর ০৫, ২০২৬
নিজস্ব প্রতিবেদক ::
দীর্ঘ ৩৫ বছরের কর্মজীবনের গৌরবময় অধ্যায় শেষে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে বিদায় নিলেন হেলথ ইন্সপেক্টর ডা. ফরিদুর আলম।
দীর্ঘ কর্মজীবনে তিনি সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। কর্মক্ষেত্রে তাঁর আন্তরিকতা, কর্তব্যনিষ্ঠা ও সহকর্মীদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আচরণ তাঁকে সবার কাছে একজন শ্রদ্ধাভাজন কর্মী হিসেবে পরিচিত করে তুলেছে।
৩৫ বছরের কর্মজীবনে স্বাস্থ্যসেবার সঙ্গে সম্পৃক্ত থেকে তিনি সাধারণ মানুষের সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাঁর দায়িত্বশীলতা ও আন্তরিক কর্মকাণ্ডের কারণে সহকর্মী ও স্থানীয় মানুষের ভালোবাসা, শ্রদ্ধা ও সম্মান অর্জন করেছেন।
বিদায় অনুষ্ঠানে সহকর্মীরা তাঁর দীর্ঘ কর্মজীবনের বিভিন্ন স্মৃতি তুলে ধরেন এবং তাঁর অবদানের কথা স্মরণ করেন। এ সময় আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
সহকর্মীরা বলেন, দীর্ঘ কর্মজীবনে ডা. ফরিদুর আলমের দায়িত্ববোধ ও কর্মনিষ্ঠা ছিল অনুকরণীয়। তাঁর বিদায়ে কর্মস্থলে একটি শূন্যতা তৈরি হয়েছে। তবে তাঁর কর্মময় জীবনের অবদান সহকর্মী ও সাধারণ মানুষের মাঝে দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।
৩৫ বছরের কর্মজীবন শেষে অবসর জীবনে ডা. ফরিদুর আলমের সুস্বাস্থ্য, সুখ ও সমৃদ্ধি কামনা করেছেন তাঁর সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা।

