উখিয়ার কোটবাজারে চালু হচ্ছে LR Bright Future Academy, শিক্ষার্থীদের বাসায় গিয়েও পড়ানোর ব্যবস্থা

Ukhiyacox News
By -
নিজস্ব প্রতিনিধি :: কক্সবাজারের উখিয়া উপজেলার কোটবাজারে শিক্ষার্থীদের মেধা ও দক্ষতা বিকাশের লক্ষ্যে চালু হচ্ছে LR Bright Future Academy। প্রতিষ্ঠানটিতে প্রথম শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম পরিচালনা করা হবে। “Learn Today, Lead Tomorrow”—এই স্লোগানকে সামনে রেখে শিক্ষার্থীদের সুন্দর ও উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তোলার লক্ষ্য নিয়ে একাডেমিটির কার্যক্রম শুরু হচ্ছে। এখানে শিক্ষার্থীদের যত্নসহকারে পাঠদান, নিয়মিত পড়াশোনার তদারকি, দুর্বল শিক্ষার্থীদের প্রতি বিশেষ নজর এবং পরীক্ষার প্রস্তুতিতে গুরুত্ব দেওয়ার কথা জানানো হয়েছে। এছাড়া শিক্ষার্থীদের সুবিধার কথা বিবেচনা করে প্রয়োজনে তাদের বাসায় গিয়েও পড়ানোর ব্যবস্থা রাখা হয়েছে। অনলাইন ও সরাসরি—উভয় পদ্ধতিতেই ভর্তি ও যোগাযোগের সুযোগ রয়েছে। একাডেমিটির শিক্ষক হিসেবে রয়েছেন লিজাম মোহাম্মদ, কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী ও গণিত ও ইংরেজি বিষয়ের শিক্ষক। পাশাপাশি কক্সবাজার সরকারি কলেজের আর.জে রাফি শিক্ষার্থী, যিনি সাংবাদিকতায় যুক্ত, তিনিও পাঠদান কার্যক্রমে সম্পৃক্ত থাকবেন বলে জানানো হয়েছে। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়েছে, শিক্ষার্থীদের মেধা, নৈতিকতা ও আত্মবিশ্বাস বিকাশের মাধ্যমে তাদের ভবিষ্যতের জন্য প্রস্তুত করাই তাদের মূল লক্ষ্য। যোগাযোগ 📞 01887915290 📞 01868741081 LR BRIGHT FUTURE ACADEMY Learn Today, Lead Tomorrow 🌟 অনলাইন ও সরাসরি ভর্তি এবং বিস্তারিত তথ্যের জন্য উল্লেখিত নম্বরে যোগাযোগ করা যাবে।

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !