হিমছড়িতে সৈকতে গোসলে নেমে ৫ পর্যটক নিখোঁজ: ৩ জনের মৃত্যু

Ukhiyacox News
By -
নিজস্ব প্রতিবেদক :: কক্সবাজারের হিমছড়ি মেরিনা রিসোর্ট সংলগ্ন সমুদ্রসৈকতে গোসল করতে নেমে পাঁচ পর্যটক নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় উদ্ধার অভিযান চালিয়ে তিন পর্যটককে উদ্ধার করা হলেও শেষ পর্যন্ত তিনজনেরই মৃত্যু হয়েছে। বুধবার সন্ধ্যায় হিমছড়ি মেরিনা রিসোর্ট এলাকার জাদুঘর সংলগ্ন সৈকতে এ ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। স্থানীয়দের বরাতে জানা যায়, কয়েকজন পর্যটক সমুদ্রসৈকতে গোসল করতে নামেন। এ সময় হঠাৎ তীব্র ঢেউ ও স্রোতের সৃষ্টি হলে পাঁচ পর্যটক স্রোতের টানে ভেসে গিয়ে নিখোঁজ হন। বিষয়টি জানতে পেরে স্থানীয়রা দ্রুত উদ্ধার তৎপরতা শুরু করেন। পরে উদ্ধারকারী দল অভিযান চালিয়ে তিন পর্যটককে উদ্ধার করতে সক্ষম হয়। উদ্ধার হওয়া তিনজনের মধ্যে দুজনকে সৈকত থেকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। অপর একজনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এখন পর্যন্ত তিন পর্যটকের মৃত্যুর খবর পাওয়া গেছে। তবে নিখোঁজ থাকা আরও দুই পর্যটকের সন্ধান এখনো পাওয়া যায়নি। নিখোঁজ দুই পর্যটকের সন্ধানে স্থানীয় উদ্ধারকারী দল ও সংশ্লিষ্টরা সমুদ্রে উদ্ধার তৎপরতা অব্যাহত রেখেছেন। তবে তীব্র ঢেউ ও স্রোতের কারণে উদ্ধার কার্যক্রমে কিছুটা বেগ পেতে হচ্ছে বলে জানা গেছে। ঘটনার পর হিমছড়ি মেরিনা রিসোর্ট সংলগ্ন সমুদ্রসৈকত এলাকায় পর্যটকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। একই সঙ্গে সমুদ্রে গোসলের সময় পর্যটকদের আরও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন স্থানীয়রা। তবে নিহত ও নিখোঁজ পর্যটকদের পরিচয় এবং তারা কোন এলাকা থেকে কক্সবাজারে বেড়াতে এসেছিলেন—তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে বিস্তারিত তথ্য পাওয়ার পর পরিচয় নিশ্চিত করা সম্ভব হবে।

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !