উখিয়ার ধামনখালী সীমান্তে ৫০ হাজার ইয়াবা পাচারের অভিযোগ, আলোচনায় দুই সিন্ডিকেট

Ukhiyacox News
By -
নিজস্ব প্রতিবেদক, উখিয়া, কক্সবাজার :: কক্সবাজারের উখিয়ার পালংখালী ইউনিয়নের ধামনখালী সীমান্ত দিয়ে মিয়ানমার থেকে ৫০ হাজার ইয়াবা বাংলাদেশে প্রবেশ করে রোহিঙ্গা ক্যাম্পে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আব্দুল আজিজ ও মামুনের নেতৃত্বাধীন একটি চক্রের পাশাপাশি নুরুল হক প্রকাশ আব্বু গ্রুপের নামও আলোচনায় এসেছে। স্থানীয় সূত্রের দাবি, গত বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে মিয়ানমার থেকে ইয়াবার একটি চালান বাংলাদেশে প্রবেশের সময় সন্দেহভাজন কয়েকজন স্থানীয় বাসিন্দা ধাওয়া করেন। এ সময় আব্দুল আজিজ ও মামুনের নেতৃত্বাধীন গ্রুপের সঙ্গে নুরুল হক প্রকাশ আব্বু গ্রুপের মধ্যস্থতায় পরিস্থিতি সামাল দেওয়া হয় এবং ইয়াবার চালানটি রোহিঙ্গা ক্যাম্পের দিকে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ রয়েছে। স্থানীয়দের দাবি, দুই গ্রুপের যৌথ উদ্যোগে প্রায় ৫০ হাজার ইয়াবার চালানটি সীমান্ত এলাকা থেকে ক্যাম্পে প্রবেশ করানো হয়েছে। এ বিষয়ে বক্তব্য জানতে আব্দুল আজিজের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি বক্তব্য দিতে অনীহা প্রকাশ করেন। সীমান্ত দিয়ে মাদক প্রবেশ এবং রোহিঙ্গা ক্যাম্পে তা সরবরাহের এমন অভিযোগে স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। ঘটনার সত্যতা উদ্‌ঘাটন, ইয়াবার চালান উদ্ধার এবং জড়িতদের শনাক্তে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকর তদন্ত ও পদক্ষেপ প্রত্যাশা করছেন স্থানীয়রা।

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !