উখিয়ার কোটবাজারে যাত্রা শুরু ‘টাইলস ফেয়ার’: এক ছাদের নিচে ঘর সাজানোর নানা পণ্য
By -
অক্টোবর ২৯, ২০২৬
আর.জে রাফি, উখিয়া ::
কক্সবাজারের উখিয়ার জনবহুল বাণিজ্যিক এলাকা কোটবাজার দক্ষিণ স্টেশনে যাত্রা শুরু করেছে ‘টাইলস ফেয়ার’ নামে নতুন একটি প্রতিষ্ঠান।
বাড়ি নির্মাণ কিংবা স্বপ্নের ঘর সাজাতে মানসম্মত টাইলস ও স্যানিটারি পণ্যের খোঁজে থাকা ক্রেতাদের জন্য প্রতিষ্ঠানটি হতে পারে নতুন একটি ঠিকানা।
নতুন যাত্রা উপলক্ষে টাইলস ফেয়ারের বিভিন্ন পণ্যে রয়েছে বিশেষ ছাড় ও আকর্ষণীয় অফার। ফলে বাড়ি নির্মাণ কিংবা ঘর সাজানোর প্রয়োজনীয় পণ্য কিনতে আগ্রহী ক্রেতারা এই সুযোগটি কাজে লাগাতে পারবেন।
এক ছাদের নিচে প্রতিষ্ঠানটিতে পাওয়া যাচ্ছে টাইলস, স্যানিটারি, মার্বেল, গ্রানাইট, ইন্টেরিয়র, এক্সটেরিয়র ও ওয়ালপেপারসহ ঘর সাজানোর বিভিন্ন পণ্য।
ক্রেতাদের পছন্দ ও প্রয়োজন অনুযায়ী বিভিন্ন ডিজাইন ও মানের পণ্য সরাসরি দেখে ও যাচাই করে কেনার সুযোগ রয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ।
টাইলস ফেয়ারের স্বত্বাধিকারী জাবের বিন মঞ্জুর বলেন, ক্রেতাদের চাহিদা ও পছন্দকে গুরুত্ব দিয়ে মানসম্মত পণ্য ও ভালো সেবা দেওয়াই তাদের প্রধান লক্ষ্য।
বাড়ি নির্মাণ কিংবা ঘর সাজানোর প্রয়োজনীয় পণ্য একসঙ্গে পেতে বিশেষ ছাড় ও অফারের সুযোগে টাইলস ফেয়ারে ঘুরে আসার আহ্বান জানিয়েছে প্রতিষ্ঠানটি।
টাইলস ফেয়ারের ঠিকানা—তাহের ম্যানশন, দক্ষিণ স্টেশন, কোটবাজার, উখিয়া, কক্সবাজার।

