উখিয়ায় জিপিএ-৫ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেবে ইসলামী ছাত্রশিবির

Ukhiyacox News
By -
আর.জে রাফি, উখিয়া এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত এবং কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়ার আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, উখিয়া উপজেলা শাখা। “মেধা, সততা, দেশপ্রেমে গড়ি—ইনসাফের বাংলাদেশ” স্লোগানকে সামনে রেখে আগামী ১২ সেপ্টেম্বর ২০২৬, শনিবার সকাল ৯টায় কোটবাজারের এম আর কনভেনশন হলে এ সংবর্ধনা অনুষ্ঠিত হবে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, ২০২৬ সালের এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত এবং কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীরা এ সংবর্ধনা অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারবেন। অনুষ্ঠানে অংশ নিতে আগ্রহী শিক্ষার্থীদের আগামী ৭ সেপ্টেম্বর ২০২৬ রাত ১০টার মধ্যে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। QR কোড স্ক্যান করার পাশাপাশি অনলাইনে নির্ধারিত ফরমের মাধ্যমেও রেজিস্ট্রেশন করা যাবে। রেজিস্ট্রেশন লিংক: রেজিস্ট্রেশন ফরম পূরণ করুন শিক্ষার্থীদের মেধা ও কৃতিত্বের স্বীকৃতি প্রদান এবং তাদের ভবিষ্যৎ শিক্ষাজীবনে উৎসাহিত করার লক্ষ্যে এ আয়োজন করা হয়েছে বলে আয়োজকরা জানিয়েছেন। আয়োজনে: বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, উখিয়া উপজেলা।

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !