উখিয়ায় কক্সবাজার জেলা শ্রমিকদলের সভাপতি রফিকুল ইসলামের রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
By -
সেপ্টেম্বর ০৭, ২০২৬
সিরাজুল কবির বুলবুল
উখিয়া প্রতিনিধি
কক্সবাজার জেলা বি এন পি সহসাংগঠনিক সম্পাদক জেলা শ্রমিক দলের সভাপতি, ও কক্সবাজার পৌরসভার সাবেক প্যানেল মেয়র, ৯০ এর এরশাদ বিরোধী আন্দোলনের রাজপথের সাহসী নেতা,রফিকুল ইসলাম গুরুতর অসুস্থ হয়ে চট্টগ্রামে একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসারত আছেন।
তাহার আশু রোগমুক্তি কামনায় উখিয়া উপজেলা শ্রমিক দলের আয়োজনে
(৭ সেপ্টেম্বর) সোমবার বিকেল পাঁচ টায় উখিয়া উপজেলা বিএনপি কার্যালয়ে এক দোয়ামাহফিল অনুষ্ঠিত হয়েছে।
উক্ত দোয়ামাহফিলে সভাপতিত্ব করেন, স্বৈরাচার বিরোধী আন্দোলনের আপোষহীন নেতা, তৃণমূলের প্রিয়মুখ, উখিয়া উপজেলা শ্রমিক দলের সম্মানিত সভাপতি, আব্দুল মালেক মানিক, এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
শ্রমিক দলের উখিয়া উপজেলা সাধারণ সম্পাদক, নুরুল আমিন মেম্বার, সহসাংগঠনিক সম্পাদক, আশিক এলাহী রুবেল, সহ শতাধিক নেতাকর্মী।
উপস্থিত নেতা কর্মীরা তাদের প্রিয় নেতার রোগ মুক্তি কামনায় সৃষ্টিকর্তা কাছে দোয়া প্রার্থনা করেন। এসময় মুনাজাত পরিচালনা করেন কক্সবাজার জেলা ওলামা দলের নেতা, হজরত মৌলানা, নুরুল হাসান যুক্তি বাদী।

