নারী সেনা সদস্যের পরিচয়ে প্রবাসীর সঙ্গে প্রেম প্রবাসীর কাছ থেকে ৭ লাখ টাকা আত্মসাত

Ukhiyacox News
By -
বিশেষ প্রতিবেদক ;; কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে ছবি তৈরি করে বাংলাদেশ সেনাবাহিনীর নারী সদস্য সেজে ইতালি প্রবাসী এক তরুণের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলার অভিযোগে তোফায়েল আলম টিটু (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পিবিআই ঢাকা জেলা। রোববার সংবাদ সম্মেলনে পিবিআই জানায়, ফেসবুকের একটি পেজে নারী সেনা সদস্যের পোশাক পরা ছবি ও ভিডিও ব্যবহার করে ওই তরুণের সঙ্গে যোগাযোগ করা হয়। পরে নারী কণ্ঠে ফোন ও ইমোতে কথা বলে সম্পর্ক গড়ে তোলেন টিটু। প্রেমের সুযোগ নিয়ে বিকাশ ও নগদের মাধ্যমে প্রায় ৭ লাখ টাকা আত্মসাৎ করা হয় বলে অভিযোগ। তদন্তে তার অবস্থান শনাক্ত করে ২০ সেপ্টেম্বর ঢাকার দারুস সালাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !