আগুনে পুড়ছে হ্নীলা বাস ষ্টেশনের ১টি মার্কেট!

Ukhiyacox News
By -
নিজস্ব প্রতিবেদক :: কক্সবাজারের টেকনাফের হ্নীলার নিউ জামাল মার্কেট আগুনে জ্বলছে। ব্যবসায়ীরা মনে করছেন আগুনে ওই মার্কেটের দোকানদারদের কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হতে পারে। স্থানীয় সুত্র জানায়, ১সেপ্টেম্বর মঙ্গলবার রাত ৮টা ১০ মিনিটের মার্কেটের রংয়ের দোকান থেকে আগুন লেগে মুহুর্তের মধ্যে পুরো মার্কেটে ছড়িয়ে পড়ে। এতে ওয়ালটন ও ভিশনের শো-রুমসহ মার্কেটের সব দোকানের মালামাল পুড়ে যাচ্ছে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে রংয়ের দোকানের আগুন নিয়ন্ত্রণে আনলেও শো-রুমের আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি। এ রিপোর্ট লিখা পর্যন্ত উক্ত মার্কেটের ২য় তলায় আগুনের লেলিহান ছড়িয়ে পড়ছে। আগুনের কালো ধোঁয়ায় হ্নীলা ষ্টেশন ছেয়ে গেছে। এদিকে হ্নীলায় ষ্টেশনে মার্কেটে আগুন লাগার সাথে সাথে কক্সবাজার-টেকনাফ সড়কে গাড়ী চলাচল আপাতত বন্ধ রয়েছে

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !