উখিয়ায় রুমখাঁ পালং ইসলামিয়া আলিম মাদ্রাসায় আলিম ১ম বর্ষের নবীন বরণ ও উদ্বোধনী ক্লাস অনুষ্ঠিত

Ukhiyacox News
By -
নিজস্ব প্রতিবেদক :: কক্সবাজারের উখিয়ায় রুমখাঁ পালং ইসলামিয়া আলিম মাদ্রাসায় আলিম ১ম বর্ষের নবীন শিক্ষার্থীদের নবীন বরণ ও উদ্বোধনী ক্লাস অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে নবাগত শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে মাদ্রাসার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। এ সময় নতুন শিক্ষার্থীদের উপস্থিতিতে মাদ্রাসা প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। অনুষ্ঠানে উদ্বোধনী ক্লাস পরিচালনা করেন মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ রহমত উল্লাহ। তিনি শিক্ষার্থীদের নিয়মিত অধ্যয়ন, শৃঙ্খলা, নৈতিকতা ও ইসলামী মূল্যবোধ অনুসরণের মাধ্যমে নিজেদের যোগ্য ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান। এ সময় মাদ্রাসার গভর্নিং বডির সম্মানিত সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। তারা নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা জানান এবং নতুন শিক্ষাজীবনে মনোযোগী হয়ে পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য উৎসাহ ও দিকনির্দেশনা দেন। অনুষ্ঠানে বক্তারা নবীন শিক্ষার্থীদের জ্ঞান, নৈতিকতা ও প্রজ্ঞা অর্জনের পাশাপাশি জীবনের প্রতিটি ক্ষেত্রে সফলতা অর্জনের প্রত্যাশা ব্যক্ত করেন। নবীন শিক্ষার্থীদের নতুন শিক্ষাযাত্রা জ্ঞান, নৈতিকতা ও সাফল্যে পরিপূর্ণ হোক—এমন প্রত্যাশা ব্যক্ত করে তাদের জন্য দোয়া করা হয়।

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !