ঢাবিতে উখিয়ার তাজলিমার সাফল্য, ৩.৮৮ সিজিপিএ ও ডিন’স অনার অ্যাওয়ার্ড
By -
সেপ্টেম্বর ২৪, ২০২৬
বিশেষ প্রতিবেদক ::
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগ থেকে এমবিএ পরীক্ষায় ৪.০০-এর মধ্যে ৩.৮৮ সিজিপিএ অর্জন করে সম্মানজনক ডিন’স অনার অ্যাওয়ার্ড পেয়েছেন কক্সবাজারের উখিয়ার রত্নাপালং ইউনিয়নের ভালুকিয়া এলাকার কৃতী শিক্ষার্থী তাজলিমা আক্তার।
এমবিএ পরীক্ষায় তার এ অসাধারণ ফলাফল ও ডিন’স অনার অ্যাওয়ার্ড অর্জনে পরিবার, শিক্ষক, স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা তাজলিমার এ সাফল্যকে উখিয়ার শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণার দৃষ্টান্ত হিসেবে দেখছেন।
তাজলিমা আক্তারের আরও সাফল্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে তাকে আন্তরিক অভিনন্দন জানিয়েছে আরফাত একাডেমী।
“পরিশ্রমবিহীন স্বপ্নই অবাস্তব”—এই প্রত্যয়ে তাজলিমার সাফল্য তরুণ শিক্ষার্থীদের এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা জোগাবে।

