ক্যাম্প-১৪-তে পাহাড়ের সিঁড়ি থেকে পড়ে ৮ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু
By -
সেপ্টেম্বর ০৩, ২০২৬
নিজস্ব প্রতিবেদক ::
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-১৪-এর E-03 ব্লকে পাহাড়ের সিঁড়ি থেকে পা পিছলে পড়ে আরমান শাহ (৮) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুর আনুমানিক ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু আরমান শাহ ক্যাম্প-১৪-এর E-03 ব্লকের বাসিন্দা সলিম উল্লাহ ও ফাতেমা দম্পতির সন্তান।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরের দিকে পাহাড়ের সিঁড়ি দিয়ে চলাচলের সময় হঠাৎ পা পিছলে নিচে পড়ে যায় আরমান। এতে সে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধারের চেষ্টা করলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানা গেছে।
শিশুটির আকস্মিক মৃত্যুতে পরিবার ও আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

