নিজস্ব প্রতিবেদক ::
কক্সবাজারের উখিয়া উপজেলার হলদিয়া পালং ইউনিয়নের ১নং ওয়ার্ডে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে মেম্বার পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন এ আর এম জামাল উদ্দিন।
প্রচারপত্রে তিনি ওয়ার্ডবাসীর দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেছেন। পাশাপাশি একটি উন্নত, শান্তিপূর্ণ ও জনসেবামূলক ওয়ার্ড গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন।
এলাকার সাধারণ মানুষের পাশে থেকে জনকল্যাণমূলক কর্মকাণ্ডে ভূমিকা রাখার প্রত্যাশা নিয়ে তিনি ভোটারদের সমর্থন চাচ্ছেন। নির্বাচনে সুযোগ পেলে ১নং ওয়ার্ডের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

