কক্সবাজার কারাগারে চিকিৎসাধীন অবস্থায় কারাবন্দির মৃত্যু

Ukhiyacox News
By -


ডেস্ক রিপোর্ট ::

কক্সবাজার জেলা কারাগারে মাদক মামলায় বন্দি মো. মহিউদ্দিন সোহাগ (২৭) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। মামলায় গ্রেপ্তারের প্রায় চার মাস পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

কারা কর্তৃপক্ষের দাবি, রোববার (২৩ আগস্ট) হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে (হার্ট অ্যাটাক) তাঁর মৃত্যু হয়। নিহত মহিউদ্দিন কক্সবাজার পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের পূর্ব কুতুবদিয়াপাড়া (ফদনার ডেইল) এলাকার বাসিন্দা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কক্সবাজার জেলা কারাগারের জেল সুপার মো. ওবায়দুর রহমান জানান, গত ২৯ এপ্রিল একটি মাদক মামলায় গ্রেপ্তার হয়ে কক্সবাজার জেলা কারাগারে বন্দি ছিলেন মহিউদ্দিন। রোববার রাতে হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়লে তাৎক্ষণিকভাবে তাঁকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

জেল সুপার আরও জানান, আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করার পর স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !