আর.জে রাফি, উখিয়া ::
কক্সবাজারের উখিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ১৪৪৮ হিজরি উদযাপন উপলক্ষে হামদ-নাত, স্বরচিত কবিতা পাঠ, কুইজ প্রতিযোগিতা, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্টরা অংশ নেন। এ সময় মহানবী হযরত মুহাম্মাদ (সা.)-এর জীবন, আদর্শ ও মানবতার জন্য তাঁর শিক্ষা নিয়ে আলোচনা করা হয়।
পাশাপাশি শিক্ষার্থীদের অংশগ্রহণে হামদ-নাত ও স্বরচিত কবিতা পাঠ অনুষ্ঠিত হয়। মহানবী (সা.)-এর জীবনীর ওপর আয়োজিত কুইজ প্রতিযোগিতায় শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের শেষপর্বে মহানবী (সা.)-এর উম্মতের শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

