উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিক নিহত, আহত ৪

Ukhiyacox News
By -


 

ডেস্ক রিপোর্ট ::

রোববার (৯ আগস্ট) দুপুর ১টার দিকে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-৬-এর সিআইসি অফিসের পাশে টিউবওয়েল স্থাপনের সময় এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, লোহার পাইপ মাটিতে প্রবেশ করানোর সময় সেটি পাশ দিয়ে যাওয়া বৈদ্যুতিক তারের সংস্পর্শে এলে পাইপে বিদ্যুৎ প্রবাহিত হয়ে পাঁচ শ্রমিক বিদ্যুৎস্পৃষ্ট হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আরিফ (৩৫) নামে এক শ্রমিককে মৃত ঘোষণা করেন।

আহত চারজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের মধ্যে একজনের অবস্থার অবনতি হওয়ায় তাকে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রেফার করা হয়েছে।

উখিয়া থানার ওসি আতিকুর রহমান মজুমদার বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !