কক্সবাজার সৈকতে একমাত্র অ্যাম্বুলেন্স অচল, জরুরি চিকিৎসাসেবা নিয়ে শঙ্কায় পর্যটকরা

Ukhiyacox News
By -


ডেস্ক রিপোর্ট ::

বিশ্বের দীর্ঘতম সমুদ্রসৈকত কক্সবাজারে প্রতিদিন হাজারো পর্যটকের সমাগম হলেও জরুরি চিকিৎসাসেবা নিয়ে দেখা দিয়েছে সংকট। সৈকতে থাকা একমাত্র অ্যাম্বুলেন্সটি দীর্ঘদিন ধরে অচল পড়ে থাকায় দুর্ঘটনা বা হঠাৎ অসুস্থ হয়ে পড়া পর্যটকদের দ্রুত হাসপাতালে নেওয়া নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।

পর্যটক, ব্যবসায়ী ও লাইফ গার্ডদের দাবি, পর্যটকদের নিরাপত্তায় দ্রুত অ্যাম্বুলেন্সটি সচল করার পাশাপাশি সৈকতে স্থায়ী মেডিকেল সেন্টার ও সার্বক্ষণিক জরুরি চিকিৎসাসেবা চালু করা প্রয়োজন।

সি সেফ লাইফ গার্ডের তথ্য অনুযায়ী, গত ১২ বছরে কক্সবাজার সৈকতে পানিতে নেমে ৭৯ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে জীবিত উদ্ধার করা হয়েছে ১ হাজার ৫০ জনকে। সংশ্লিষ্টরা বলছেন, দ্রুত চিকিৎসা ও রোগী পরিবহনের ব্যবস্থা থাকলে অনেক প্রাণহানি ঠেকানো সম্ভব।

কক্সবাজারের জেলা প্রশাসক মো. আ. মান্নান জানিয়েছেন, প্রয়োজনীয় অর্থের ব্যবস্থা করে জরুরি ভিত্তিতে অচল অ্যাম্বুলেন্সটি মেরামত করে সচল করার উদ্যোগ নেওয়া হবে।

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !