নাফ নদীতে অভিযান: ১ লাখ ৯০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৩

Ukhiyacox News
By -
বিশেষ প্রতিবেদক :: নাফ নদীতে বিজিবির বিশেষ অভিযানে ১ লাখ ৯০ হাজার পিস ইয়াবাসহ তিন মাদক পাচারকারীকে আটক করা হয়েছে। কক্সবাজারের টেকনাফ ব্যাটালিয়নের অধীন সাবরাং ও শাহপরীরদ্বীপ বিওপির যৌথ আভিযানিক দল এই অভিযান পরিচালনা করে। এসময় উদ্ধার করা হয়েছে মাদক পরিবহনে ব্যবহৃত একটি ইঞ্জিনচালিত কাঠের নৌকা। এ ঘটনায় আটককৃতরা হলেন টেকনাফের কুলালপাড়ার জামাল হোসেন, নোয়াপাড়ার মোঃ এমরান এবং একই গ্রামের মোঃ ইসমাইল। বিজিবির পাঠানো প্রেসবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ​গোপন সংবাদের ভিত্তিতে মিয়ানমার থেকে নাফ নদী হয়ে মাদকের একটি বড় চালান সাবরাং এলাকা দিয়ে বাংলাদেশে প্রবেশ করতে পারে। এমন তথ্যের ভিত্তিতে টেকনাফ বিজিবির নৌ-টহলদল নাফ নদীতে কৌশলগত অবস্থান নেয়। বিকেলে একটি সন্দেহভাজন ইঞ্জিনচালিত নৌকা দ্রুতগতিতে সীমান্ত অতিক্রম করার সময় বিজিবি সেটিকে থামার সংকেত দেয়। চোরাকারবারীরা সংকেত অমান্য করে পালানোর চেষ্টা করলে বিজিবি ধাওয়া করে ৩ জনকে আটক করে। ​ধাওয়ার একপর্যায়ে পাচারকারীরা একটি প্লাস্টিকের বস্তা নাফ নদীতে ফেলে দেয়। পরবর্তীতে বিজিবির টহলদল শাহপরীরদ্বীপ সংলগ্ন জালিয়াপাড়া এলাকা থেকে ভাসমান বস্তাটি উদ্ধার করে। বস্তাটি তল্লাশি চালিয়ে পাওয়া যায় ১ লাখ ৯০ হাজার পিস ইয়াবা। জব্দকৃত ইয়াবাসহ আটক ব্যক্তিদের টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !