বাহারছড়ায় অপহরণের অভিযোগে নিখোঁজ উখিয়ার এইচএসসি পরীক্ষার্থী রায়হান

Ukhiyacox News
By -


নিজস্ব প্রতিবেদক
::

উখিয়ার পালংখালী ফারিরবিল ৮ নম্বর ওয়ার্ডের এইচএসসি পরীক্ষার্থী রায়হানসহ প্রায় ১৯/২০ জন তরুণ আজ সকাল ১১টার দিকে মোটরসাইকেলে করে ইনানী সমুদ্র সৈকতে ঘুরতে ও ফুটবল খেলতে যান।

খেলা শেষে বিকেল আনুমানিক ৫টা ২০ মিনিটের দিকে বাড়ি ফেরার পথে বাহারছড়া এলাকায় তাদের পথরোধ করে আটকের চেষ্টা করা হয় বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় প্রায় ১৮ জন পালিয়ে আসতে সক্ষম হলেও রায়হানকে আটকে রাখা হয়েছে বলে দাবি করছেন তার সঙ্গে থাকা ব্যক্তিরা।

ঘটনার পর থেকে রায়হানের পরিবারের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে। তাকে দ্রুত উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা কামনা করেছেন স্বজনরা।

ঘটনাটি এখনো অভিযোগের পর্যায়ে রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর তদন্তের পরই ঘটনার প্রকৃত কারণ ও বিস্তারিত তথ্য নিশ্চিত হওয়া যাবে।

রায়হানের সন্ধান বা ঘটনার বিষয়ে কোনো নির্ভরযোগ্য তথ্য থাকলে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর অনুরোধ করা হচ্ছে।

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !