মোটরসাইকেল কিনে ফেরার পথে লরির ধাক্কায় দুই বন্ধুর মৃত্যু

Ukhiyacox News
By -


ডেস্ক রিপোর্ট ::

চট্টগ্রামের মিরসরাইয়ে নতুন মোটরসাইকেল কিনে বাড়ি ফেরার পথে লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে দুই বন্ধু নিহত হয়েছেন। শুক্রবার (২৮ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার মিরসরাই জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল সড়কের বড়তাকিয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— উপজেলার মঘাদিয়া ইউনিয়নের মিয়াপাড়া গ্রামের মৃত আমিনুল ইসলামের ছেলে তালাত মাহমুদ শুভ (১৯) এবং একই ইউনিয়নের ফকিরপাড়া গ্রামের প্রবাসী শেখ ফরিদের ছেলে আব্দুল্লাহ আল ওমর (১৯)। তারা দুজনই বন্ধু ছিলেন এবং পড়াশোনার পাশাপাশি স্থানীয় আবুতোরাব বাজারের একটি ল্যাবে কর্মরত ছিলেন।

স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতে বারৈয়ারহাট বাজার থেকে একটি নতুন মোটরসাইকেল কিনে শুভ ও ওমর বাড়ি ফিরছিলেন। পথে বড়তাকিয়া গেট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির লরি তাদের মোটরসাইকেলটিকে মুখোমুখি ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই শুভর মৃত্যু হয়। স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় ওমরকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনিও মারা যান।

নিহত শুভর ভাই ইমাম হোসেন ফরহাদ ও ওমরের মামা সাইদুল ইসলাম শাহীন জানান, নতুন মোটরসাইকেল কেনার আনন্দ নিমিষেই শেষ হয়ে গেল। এই মর্মান্তিক দুর্ঘটনায় পুরো মঘাদিয়া ইউনিয়নে নেমে এসেছে গভীর শোকের ছায়া।

দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন জানান, বড়তাকিয়া গেট এলাকায় সড়ক দুর্ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশ ফোর্স পাঠানো হয়েছে। নিহতের সুরতহাল ও আইনি প্রক্রিয়া শেষে বিস্তারিত জানা যাবেডেস্ক রিপোর্ট ::

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !