টেকনাফে আইকনিক স্লীপার বাস থেকে ইয়াবা উদ্ধার; আটক-১

Ukhiyacox News
By -


টেকনাফ প্রতিনিধি ::

কক্সবাজারের টেকনাফে স্লীপার বাসে তল্লাশি চালিয়ে ইয়াবা উদ্ধার করা হয়েছে। পাচারে জড়িত থাকার অপরাধে এক যাত্রীকে আটক করা হয়েছে।
বিজিবি সুত্র জানায়, ৬৪বিজিবির জওয়ানেরা ১৮আগষ্ট হোয়াইক্যং চেকপোস্টের টহল দল সন্ধ্যা ৭টার ঢাকাগামী আইকনিক এক্সপ্রেস নামীয় স্লীপার বাসে তল্লাশি চালিয়ে ২হাজার পিচ ইয়াবাসহ এক যাত্রী আটক করেন। আটক যাত্রী মুন্সিগঞ্জ জেলার রিকাবী বাহার থানার রামনগর গ্রামের কাইয়ুমের ছেলে জীবন মিয়া(৩৩)। ৬৪ বিজিবি’র অধিনায়ক লে. কর্ণেল জহিরুল ইসলাম জি.সংবাদের সত্যতা নিশ্চিত করেন।

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !