ইসলামী আন্দোলন বাংলাদেশ উখিয়া উপজেলার শাখার নতুন কমিটি গঠন সভাপতি কলিম উল্লাহ সেক্রেটারি রায়হান হাবিবী

Ukhiyacox News
By -


 


আর.জে রাফি, উখিয়া ::

ইসলামী আন্দোলন বাংলাদেশ উখিয়া উপজেলার দ্বি-বার্ষিক কাউন্সিল ও শুরা অধিবেশন ২৬ আগস্ট  (বুধবার) কোটবাজার এন. আলম মার্কেট কনফারেন্স হলে, উপজেলা সভাপতি হাফেজ কলিম উল্লাহর সভাপতিত্বে ও সেক্রেটারী মাওঃ এম. জাহাঙ্গীর রফিকের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা শাখার সভাপতি মাওলানা মোহাম্মদ  শোয়াইব, ইসলামী আন্দোলন বাংলাদেশ কক্সবাজার জেলার জয়েন্ট সেক্রেটারী মোস্তাফিজুল হক চৌধুরী, এসেস্টিন্ট সেক্রেটারী ইঞ্জিনিয়ার মোর্শেদুল আলম।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, জেলা ইসলামী আন্দোলনের সাংগঠনিক সম্পাদক হাফেজ ইসমাঈল জাফর।

বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, জেলা ইসলামী আন্দোলনের সাংগঠনিক সম্পাদক মাওঃ হাফেজ মোহাম্মদ হোছাইন।  

বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ, উখিয়া উপজেলার সহ-সভাপতি মুফতি মুসলিম উদ্দিন, জালিয়াপালং ইউনিয়ন সভাপতি মাওঃ মুহাম্মদ ইউসুফ,  হলদিয়াপালং ইউনিয়ন সভাপতি মাওঃ রায়হান শফিক হাবিবী, রত্নাপালং ইউনিয়ন সভাপতি মাওঃ রাহমতুল্লাহ , পালংখালী ইউনিয়ন সভাপতি জনাব জহির উদ্দিন, রাজাপালং ইউনিয়ন সভাপতি  হাফেজ নজির আহমদ, বাংলাদেশ মুজাহিদ কমিটি উখিয়া উপজেলার সাধারণ সম্পাদক মাওঃ আজিজুল হক প্রমূখ।

উপস্থিত ছিলেন, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ উখিয়া উপজেলার সভাপতি আলী আকবর, সাধারণ সম্পাদক খোরশেদ আলম, বাংলাদেশ মুজাহিদ কমিটি উখিয়া উপজেলার সদর ইসমাঈল সাওদাগর, ইসলামী আন্দোলন বাংলাদেশ উখিয়া উপজেলার সাংগঠনিক সম্পাদক মাওঃ মোজাম্মেল হক।

অতিথিরা বিগত সেশনের উপজেলা কমিটি বিলুপ্ত করে ২০২৬-২৭ সেশনের সভাপতি হাফেজ কলিম উল্লাহ এবং সেক্রেটারী মাওঃ রায়হান শফিক হাবিবীকে ঘোষণা করেন।

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !