নুরুল আমিন সিদ্দিক প্রতিবেদনে
টানা বর্ষণে সৃষ্ট সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছে বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন জেলা উপকূলীয় পল্লী উন্নয়ন পরিষদ (ZUPUP) ও জাতীয় পর্যায়ের এনজিও কোস্ট ফাউন্ডেশন
বুধবার বৃষ্টিভেজা সকালে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের দক্ষিণ বালুখালী লতিফুন্নেছা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে দুই প্রতিষ্ঠানের যৌথ উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে জরুরি খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান সরওয়ার জাহান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন কোস্ট ফাউন্ডেশনের সহকারী পরিচালক মো. জাহাঙ্গীর আলম, জেলা উপকূলীয় পল্লী উন্নয়ন পরিষদের প্রধান নির্বাহী নূরুল আমিন সিদ্দিক, কোস্ট ফাউন্ডেশনের ঊর্ধ্বতন সমন্বয়ক মোহাম্মদ ইউনুছ, পালংখালী ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য মো. সেলিম জাহাঙ্গীর এবং সাবেক ইউপি সদস্য আবু বক্কর সিদ্দিক।
প্রধান অতিথির বক্তব্যে সরওয়ার জাহান চৌধুরী বলেন, সাম্প্রতিক ভারী বর্ষণ ও বন্যায় পালংখালী ইউনিয়নসহ উখিয়া ও টেকনাফ উপজেলার নিম্নাঞ্চলের অসংখ্য হোস্ট কমিউনিটির পরিবার ব্যাপক ক্ষতির মুখে পড়েছে। এ সময় সরকারের পাশাপাশি জেলা উপকূলীয় পল্লী উন্নয়ন পরিষদ (ZUPUP) ও কোস্ট ফাউন্ডেশনের মতো স্বেচ্ছাসেবী সংগঠনগুলো ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে মানবিক দায়িত্ব পালন করছে, যা অত্যন্ত প্রশংসনীয়।
তিনি আরও বলেন, কোস্ট ফাউন্ডেশন দীর্ঘ প্রায় আট বছর ধরে উখিয়া ও টেকনাফে আশ্রয় নেওয়া রোহিঙ্গা জনগোষ্ঠীর পাশাপাশি হোস্ট কমিউনিটির মানুষের কল্যাণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণের মাধ্যমে প্রতিষ্ঠানটি আবারও মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে।
এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানিয়ে সরওয়ার জাহান চৌধুরী জেলা উপকূলীয় পল্লী উন্নয়ন পরিষদ (ZUPUP) ও কোস্ট ফাউন্ডেশনের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের প্রতি উখিয়া উপজেলা বিএনপির পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

