জালাল উদ্দীন সোহাগ | উখিয়া, কক্সবাজার
পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন বৃদ্ধি এবং সামাজিক সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে কক্সবাজারের উখিয়ায় বিডি ক্লিন উখিয়া উপজেলা টিমের উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি, বনভোজন ও সৌহার্দ্যপূর্ণ মিলনমেলা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী, শুক্রবার (৩১ জুলাই) সকাল ৮টা ৩০ মিনিট থেকে শুরু হয়ে দুপুর ১টা ২০ মিনিট পর্যন্ত উখিয়া উপজেলার ৫টি মন্দির এবং ৫টি মসজিদ ও কবরস্থান প্রাঙ্গণে ধারাবাহিকভাবে বৃক্ষরোপণ কর্মসূচি পরিচালিত হয়।
কর্মসূচির উদ্বোধন করেন বিডি ক্লিন কক্সবাজার জেলা টিমের প্রধান সমন্বয়ক মোহাম্মদ সৈয়দ করিম। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিডি ক্লিন কক্সবাজার জেলা টিমের সহ-সমন্বয়ক সিদরাতুল মনিরা তুম্পা। তাঁরা পরিবেশ রক্ষা, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং সবুজ বাংলাদেশ গঠনে স্বেচ্ছাসেবীদের ভূমিকার গুরুত্ব তুলে ধরেন এবং এ ধরনের উদ্যোগকে ধারাবাহিকভাবে চালিয়ে যাওয়ার আহ্বান জানান।
বৃক্ষরোপণ কর্মসূচিতে বিডি ক্লিন উখিয়া উপজেলা টিমের পক্ষ থেকে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠ

