টেকনাফে র‌্যাব-১৫ এর অভিযানে ১০ হাজার ইয়াবা উদ্ধার, সিএনজিসহ মাদক কারবারী গ্রেফতার

Ukhiyacox News
By -


 

কক্সবাজারের টেকনাফে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১৫ এর পরিচালিত বিশেষ অভিযানে ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারীকে গ্রেফতার করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজি অটোরিক্সা ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।

র‌্যাব সূত্রে জানা যায়, গত ১০ জুলাই ২০২৬ বিকেল প্রায় ৫টা ৫ মিনিটে র‌্যাব-১৫, সিপিসি-১, টেকনাফ ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, একটি বড় চালান ইয়াবা নিয়ে একটি সিএনজি অটোরিক্সা টেকনাফ সদর ইউনিয়নের বরইতলী এলাকায় প্রবেশ করবে।

সংবাদ পাওয়ার পরপরই র‌্যাব সদস্যরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে বিকেল ৫টা ৪৫ মিনিটে বরইতলী এলাকায় একটি বিশেষ চেকপোস্ট স্থাপন করে। পরে বিকেল ৫টা ৫৫ মিনিটে জাদিমুরা বাজারের দিক থেকে আসা একটি সন্দেহভাজন সিএনজিকে থামানো হয়।

এ সময় সিএনজির চালক মোঃ মোবারক (১৯) কে আটক করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে তার দেওয়া তথ্য অনুযায়ী সিএনজির নিচে বাম পাশের চাকার পাশে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা স্কচটেপে মোড়ানো প্যাকেট থেকে ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত মোবারক টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের জাদিমুরা এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

র‌্যাব আরও জানায়, উদ্ধারকৃত মাদকদ্রব্য, ব্যবহৃত সিএনজি অটোরিক্সা ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব-১৫ জানিয়েছে, মাদকবিরোধী এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !