কুতুপালং বাজারের বর্জ্য পরিস্কার করে ফের আলোচনা রুবেল সওদার

Ukhiyacox News
By -


 

সিরাজুল কবির বুলবুল, উখিয়া প্রতিনিধি ::

উখিয়া উপজেলার ব্যস্ততম একটি এলাকা কুতুপালং বাজার, বিভিন্ন সময় প্রতিকূল পরিস্থিতি শিকার হতে হয় বিভিন্ন কারণে  স্থানীয় বাসিন্দা সহ পথচারীদের। 

পৃথিবীর বৃহত্তম শরনার্থী শিবির লাগোয়া এই ব্যস্ততম বাজারে লেগে থাকে দৈনন্দিন কিছু কিছু সমস্যা, আর সে সমস্যা লাগবে সরকারের ঐকান্তিকতার প্রচেষ্টা থাকলেও শতভাগ সফল হতে ব্যার্থ হয় মাঝে, মাঝে প্রশাসন।  সে ব্যার্থতার দায় মুছাতে গত কয়দিন ধরে মাঠে নেমেছে কুতুপালং ব্যাসায়ী সমিতির সাধারণ সম্পাদক রুবেল সওদাগরের নেতৃত্বে একটি টিম।   টিম টির কার্যক্রম ইতিমধ্যে অনেকের নজর কেড়েছে।

(১৩ জুলাই)  সোমবার সকালে কুতুপালং বাজারের বর্জ্য পরিস্কার, পরিচ্ছন্নতা করতে দেখা যায় রাস্তায়  নেমে পড়েছেন কুতুপালং ব্যাবসায়ী সমিতির সাধারণ সম্পাদক, রুবেল সওদাগর, তার এমন উদ্যেগ প্রসংশা দাবিদার বলছেন স্থানীয় সচেতন মহল। এ নিয়ে সোশ্যাল মিডিয়া ব্যাপক আলোচনা সৃষ্টি হচ্ছে বলে জানাগেছে। সুশীল সমাজ মনে করেন

 এ ভাবে সবাই  নিজের জায়গা থেকে এগিয়ে আসলে  তাহলে এই দেশ সোনার বাংলাদেশে পরিনত বেশিদিন সময় লাগবেনা।

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !