উখিয়ার উত্তর পুকুরিয়া কমিউনিটি ক্লিনিক রোড় ভেঙ্গে জনদূর্ভোগের সৃষ্টি

Ukhiyacox News
By -


 

সিরাজুল কবির বুলবুল, উখিয়া প্রতিনিধি ;: 

উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের   ২নং ওয়ার্ডের ব্যস্ততম উত্তর পুকুরিয়া কমিউনিটি ক্লিনিকের পিচডালা রাস্তাটি ভারীবর্ষনে  কারণে ভেঙে যাচ্ছে, সরজমিন গিয়ে দেখা যায় পানি চলাচলের ড্রেন না থাকায় অতিবর্ষনে পানি জমে পিচডালা রাস্তাটি ভেঙ্গে চলাচল অনুপযোগী হয়ে জন দুর্ভোগের সৃষ্টি হয়েছে। 

স্থানীয়দের অভিযোগ রাস্তাটি নির্মাণের সময় গাইড ওয়ালে পাশে মাটি  যথাযথ প্রক্রিয়া ভরাট না করায় এমন বেহাল দশা হয়েছে, রাস্তার পানি চলাচলের জন্য কোন ড্রেন নির্মাণও করেনি সংশ্লিষ্ট ঠিকাদার,যার ফলে ২০২২ সালে নির্মিত  রাস্তাটি মারাত্মক ভাবে ভেঙ্গে যাচ্ছে।এলাকা বাসি জানান প্রতিদিন এ সড়ক দিয়ে ৩০০০ হাজারের অধিক মানুষ যাতায়াত করে, শতাধিক টমটম এ রাস্তা  দিয়ে নিয়মিত  ভালুকিয়া,কামারিয়াবিল রত্নাপালং,রুহুল্লার ঢেবা, সহ উখিয়া যাওয়া আসা করে, বিশেষ করে সন্ধ্যা হলে চরমঝুঁকি নিয়ে গাড়ী চালকরা যাত্রী নেওয়া আসা করে।

এলাকা বাসীদের আশংকা এ ব্যস্ততম সড়কটি দ্রুত সংস্কার করে একটি ড্রেন নির্মাণ করা নাহলে যে কোন মুহূর্তে বড়ধরনের  দুর্ঘটনায় গড়তে  পারে বলে আশংকা করছেন।

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !