আর.জে রাফি কক্সবাজার উখিয়া ::
কক্সবাজারের উখিয়া উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে সম্ভাব্য মেম্বার প্রার্থী জাহেদ আলম এলাকাবাসীর কাছে দোয়া, পরামর্শ ও সমর্থন কামনা করেছেন।
সম্প্রতি প্রচারিত এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “এলাকাবাসী, আসসালামু আলাইকুম। আপনাদের আন্তরিক দোয়া, ভালোবাসা ও সহযোগিতা পেলে আমি আপনাদের সেবায় নিজেকে সর্বদা নিয়োজিত রাখতে চাই। আশার বাণী নয়, বাস্তব উন্নয়নের মাধ্যমে মানুষের আস্থা অর্জন করতে চাই।”
তিনি আরও বলেন, সততা, ন্যায় ও জনকল্যাণকে সামনে রেখে সকলকে সঙ্গে নিয়ে একটি নিরাপদ, উন্নত ও সমৃদ্ধ ওয়ার্ড গড়ে তুলতে কাজ করবেন। পাশাপাশি তিনি এলাকাবাসীর দোয়া, পরামর্শ ও সার্বিক সহযোগিতা কামনা করেন।
প্রচারপত্রে উল্লেখ করা হয়েছে, জোহেদ আলম সাবেক ভাইস চেয়ারম্যান মরহুম ছালেহ আহমদ সিকদারের সুযোগ্য পুত্র। সেখানে মরহুম ছালেহ আহমদ সিকদারকে সমাজসেবক, শিক্ষাবিদ ও সাংবাদিক হিসেবে উল্লেখ করে তাঁর আদর্শ অনুসরণ করে এলাকার উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়েছে।
সবশেষে জাহেদ আলম বলেন, “কথায় নয়, কাজে প্রমাণ দিতে চাই। আশার বাণী নয়, বাস্তবে রূপ দিতে চাই।” তিনি আগামী দিনে এলাকার উন্নয়নের লক্ষ্যে সকলের দোয়া ও সমর্থন কামনা করেছেন।

