৪০ পিস ইয়াবাসহ সুন্দরী গৃহবধূ আটক, স্বামী পলাতক

Ukhiyacox News
By -


 

ডেস্ক রিপোর্ট ::

বগুড়া শহরের নিশিন্দারা মন্ডলপাড়া এলাকায় মাদকবিরোধী অভিযানে ৪০ পিস ইয়াবাসহ গ্রেফতার হয়েছেন ছালেহা আক্তার (৪০) নামে এক নারী। রবিবার রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর তার বসতবাড়ির শয়নকক্ষ থেকে ইয়াবাগুলো উদ্ধার করে।

অভিযান চলাকালে তার স্বামী আব্দুস সোবাহান পালিয়ে যেতে সক্ষম হলেও তাকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, মাদকের এই চালানের সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

মাদকের বিরুদ্ধে চলমান অভিযানে একের পর এক এমন ঘটনা প্রমাণ করছে, মাদক কারবারিরা এখন নানা ছদ্মবেশে সক্রিয়। তবে শেষ রক্ষা হচ্ছে না।

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !