উখিয়ায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের স্মৃতিচিহ্ন অনুসন্ধানে জাপানি প্রতিনিধিরা, উদ্ধার হলো একটি বুলেট

Ukhiyacox News
By -


 

উখিয়া প্রতিনিধি:

কক্সবাজারের উখিয়া উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের বড়বিল এলাকার পুরাতন জামে মসজিদ এলাকায় দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত জাপানি সেনাদের স্মৃতি ও তথ্য অনুসন্ধানে পরিদর্শন করেছে জাপান থেকে আগত একটি প্রতিনিধি দল। প্রতিনিধি দলটি স্থানীয় প্রবীণ ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করে যুদ্ধকালীন বিভিন্ন ঘটনার তথ্য সংগ্রহ করে। এ সময় এলাকার এক প্রবীণ ব্যক্তির কাছ থেকে যুদ্ধকালীন স্মৃতিচারণ শোনেন তারা।

স্থানীয় সূত্রে জানা গেছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় উখিয়া অঞ্চলে জাপানি সেনাদের চলাচল ও অবস্থানের নানা ইতিহাস রয়েছে। সেই ইতিহাসের সূত্র ধরেই জাপানি প্রতিনিধি দলটি এলাকায় এসে তথ্য-উপাত্ত সংগ্রহ করছে। অনুসন্ধানকালে যুদ্ধকালীন একটি বুলেটও উদ্ধার হয়েছে বলে জানা যায়।

প্রতিনিধি দলের সদস্যরা জানান, দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত জাপানি সেনাদের অবস্থান, স্মৃতিচিহ্ন ও সংশ্লিষ্ট তথ্য সংরক্ষণের লক্ষ্যে তারা বিভিন্ন এলাকা পরিদর্শন করছেন। উখিয়ার বড়বিল এলাকায় প্রাপ্ত তথ্য ও উদ্ধার হওয়া সামগ্রী ভবিষ্যৎ গবেষণায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশা প্রকাশ করেন।

স্থানীয় বাসিন্দারা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে এলাকার ঐতিহাসিক ঘটনাগুলো সংরক্ষণের দাবি জানিয়েছেন।

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !