কক্সবাজার প্রতিনিধি:
বাংলাদেশ পুলিশে ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগের মাঠ পর্যায়ের প্রথম দিনের কার্যক্রম সুষ্ঠু, সুশৃঙ্খল ও নিরপেক্ষভাবে সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার (২৪ জুন ২০২৬) সকাল ৮টায় কক্সবাজারের বীরশ্রেষ্ঠ মো. রুহুল আমিন স্টেডিয়ামে নিয়োগ পরীক্ষা শুরু হয়। প্রথম দিনে প্রার্থীদের শারীরিক মাপ গ্রহণ এবং কাগজপত্রের প্রাথমিক যাচাই-বাছাই কার্যক্রম পরিচালনা করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, নিয়োগ প্রক্রিয়ার প্রতিটি ধাপ স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করে সম্পন্ন করা হচ্ছে। পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীদের মধ্যে যারা প্রাথমিক বাছাইয়ে উত্তীর্ণ হয়েছেন, তারা আগামী ২৫ ও ২৬ জুন ২০২৬ তারিখে Physical Endurance Test (PET)-এ অংশগ্রহণ করবেন।
বাংলাদেশ পুলিশের নতুন নিয়োগ বিধিমালা অনুযায়ী এ নিয়োগ কার্যক্রম পরিচালিত হচ্ছে। কর্তৃপক্ষ আশা প্রকাশ করেছে, মেধা, যোগ্যতা ও স্বচ্ছতার ভিত্তিতে সর্বোত্তম প্রার্থীদের নির্বাচন করা হবে।

