উখিয়া ইউএনও ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার রুমখাঁপালং উচ্চ বিদ্যালয় পরিদর্শন

Ukhiyacox News
By -


 

আর.জে রাফি (নিজস্ব প্রতিবেদক) :;

কক্সবাজারের উখিয়া উপজেলার রুমখাঁপালং উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাবা রিফাত আসমা চৌধুরী এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জনাব মোহাম্মদ উল্লাহ সোহেল।

মঙ্গলবার বিদ্যালয়টি পরিদর্শনকালে তারা শিক্ষা কার্যক্রম, শ্রেণিকক্ষের পরিবেশ, শিক্ষার্থীদের উপস্থিতি এবং সার্বিক অবকাঠামোগত বিষয় পর্যবেক্ষণ করেন। এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও পরিচালনা পর্ষদের সদস্যরা তাদের স্বাগত জানান।

পরিদর্শন শেষে অতিথিদের আগমনে সন্তোষ প্রকাশ করে রুমখাঁপালং উচ্চ বিদ্যালয় পরিবার। বিদ্যালয়ের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আসমা চৌধুরী এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ উল্লাহ সোহেলকে আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানানো হয়।

বিদ্যালয় কর্তৃপক্ষ আশা প্রকাশ করে, প্রশাসনের এমন নিয়মিত পরিদর্শন ও দিকনির্দেশনা শিক্ষার মানোন্নয়ন এবং বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !