উখিয়ার প্রতিনিধি ::
কক্সবাজারের উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কারিগরি সমস্যার কারণে সাময়িকভাবে বন্ধ থাকা এক্স-রে সেবা পুনরায় চালু হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, মেশিনের ত্রুটি সম্পূর্ণভাবে সমাধান হওয়ায় রোগীরা এখন থেকে আগের মতোই এক্স-রে সেবা গ্রহণ করতে পারবেন।
মঙ্গলবার (৯ জুন) উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এহেচান উল্লাহ সিকদার স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এক্স-রে মেশিনে কারিগরি সমস্যার কারণে কিছুদিন সেবা কার্যক্রম বন্ধ ছিল। সমস্যা সমাধানের পর ইতোমধ্যে এক্স-রে সেবা পুনরায় চালু করা হয়েছে। এ সময় সমস্যা সমাধানে সহযোগিতা করা সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
এছাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্যাথলজি ল্যাব থেকে বর্তমানে যে সকল পরীক্ষা-নিরীক্ষা সেবা প্রদান করা হচ্ছে, তার হালনাগাদ তালিকাও বিজ্ঞপ্তির সঙ্গে সংযুক্ত করা হয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এহেচান উল্লাহ সিকদার সর্বসাধারণকে প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা গ্রহণে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেবা ব্যবহারের আহ্বান জানিয়ে বলেন, বিষয়টি জনসাধারণের অবগতির জন্য প্রচার করা হয়েছে।

