উখিয়ায় বিজিবি'র পৃথক অভিযানে ৬০ হাজার ইয়াবা ও ৯ বস্তা সহ আটক ২

Ukhiyacox News
By -


 

শামসুল আলম শারেক, টেকনাফ ( কক্সবাজার)

উখিয়া ৬৪ বিজিবি  ব্যাটালিয়নের অধীনস্থ পালংখালী বিওপির জওয়ানরা পৃথক দুইটি অভিযান চালিয়ে  ৬০ হাজার পিস ইয়াবা ও ৯ বস্তা সার সহ ২ পাচারকারী  কে আটক করা হয়েছে। 

 ১১ জুন   ভোরে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) কর্তৃক ০২ টি সফল অভিযানে অর্থাৎ পালংখালী বিওপির দায়িত্বপূর্ণ এলাকার বটতলী গ্রামের মিজানের ঘের নামক স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে ০১ (এক) জন আসামীসহ ০৯ (নয়) বস্তা সার এবং অপর একটি বিশেষ অভিযানে পালংখালী উচ্চ বিদ্যালয় এর নিকট হতে ০১ (এক) জন আসামী ও ৬০,০০০ (ষাট হাজার) পিস ইয়াবাসহ দুইটি পৃথক অভিযানে সর্বমোট ০১ কোটি ৮১ লক্ষ ৭০ হাজার ৯ শত টাকা মূল্যের ৬০,০০০ (ষাট হাজার) পিস ইয়াবা এবং ০৯ বস্তা সার উদ্ধার করা হয়।

“বিজিবি জানান, “বিজিবি শুধু সীমান্ত পাহারায় নয়, মাদক ও চোরাচালান প্রতিরোধ এবং সীমান্তে সন্ত্রাস দমনে সব সময় কঠোর অবস্থান নিয়ে কাজ করছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”*সীমান্তের জনসাধারণের সাথে সু-সর্ম্পক রাখার ব্যাপারে বিজিবি বদ্ধ পরিকর।*

উল্লেখ্য, কক্সবাজারের উখিয়া ও টেকনাফ সীমান্তে ৬৪ বিজিবি‘র মাদকবিরোধী অভিযানে সাফল্য বৃদ্ধি করার জন্য অধিনায়ক, উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)’কে সন্ত্রাস/চোরাচালান/অবৈধ অনুপ্রবেশ সংক্রান্ত তথ্য দিয়ে সহযোগীতা করলে শুধু বিজিবি নয় দেশও উপকৃত হবে।

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !