উখিয়ার একেএনসি উচ্চ বিদ্যালয়ে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বৃক্ষরোপণ, রেলি ও আলোচনা সভা অনুষ্ঠিত

Ukhiyacox News
By -


 


আর.জে রাফি (নিজস্ব প্রতিবেদক) ::

কক্সবাজারের উখিয়া উপজেলার আবুল কাসেম-নুরুজাহান চৌধুরী বিদ্যালয়ে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ, র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৯ জুন ২০২৬) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের শুরুতে পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে বিদ্যালয় ক্যাম্পাসে একটি বর্ণাঢ্য সচেতনতামূলক র‌্যালি অনুষ্ঠিত হয়। পরে বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।
অনুষ্ঠানে জানানো হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয় এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের উদ্যোগে দেশব্যাপী আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে এ আয়োজন করা হয়েছে। এতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব তারেক রহমান, শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় ব্যাপকভাবে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তারা শিক্ষার্থীদের অন্তত একটি করে গাছ লাগানো এবং পরিচর্যার মাধ্যমে পরিবেশ সংরক্ষণে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণের মাধ্যমে কর্মসূচির সফল সমাপ্তি ঘোষণা করা হয়।

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !