নারী ক্ষমতায়নে "বিকল্প" প্রজেক্টের আওতায় কমিউনিটি ডায়লগ

Ukhiyacox News
By -


 

সবুজে ঘেরা প্রত্যন্ত গ্রাম কক্সবাজারের উখিয়া উপজেলার মরিচ্যা পাতাবাড়ি, আদর্শ গ্রাম। নামটা আদর্শ হলেও এখানে মৌলিক সু্যোগ সুবিধার অভাব রয়েছে চোখে পরার মতো। বিভিন্ন স্থান থেকে স্থানান্তরিত হওয়া মানুষ গুলোর ঠিকানার নতুন নাম হয় আদর্শ গ্রাম। এই গ্রামের নারীদের ক্ষমতায়নের জন্য কাজ করছে বিভিন্ন উন্নয়ন সংস্থা। এর পাশাপাশি চলতি বছরের এপ্রিল মাস থেকে জুন মাস পর্যন্ত স্থানীয় নারীদের 'সূচিশিল্প' কে কাজে লাগিয়ে ঐতিহ্যবাহী নকশীকাঁথার ঐতিহ্য ধরে রাখতে আধুনিক বাজারের চাহিদা অনুযায়ী নিত্যনতুন বিকল্প 'সূচিশিল্প' তৈরি করছে। 

তারই অংশ হিসেবে স্থানীয় নারীদের ক্ষমতায়নের জন্য "বিকল্প" ২২ জুন ২০২৬ সোমবার  “নারী ক্ষমতায়ন” নিয়ে একটি কমিউনিটি ডায়লগের আয়োজন করে । স্থানীয় নারী পুরুষদের অংশ গ্রহণে মরিচ্যা পাতাবাড়ি, আদর্শ গ্রামের আয়েশা আবেদ ফাউন্ডেশনের সাব-সেন্টারে এই ডায়লগ সেশন বাস্তবায়নে সহযোগিতা করে 'ইয়ং পাওয়ার ইন সোস্যাল অ্যাকশন - ইপসা' ও 'ডয়েচেভেলে একাডেমি'। 

সমাজের অর্ধেক অংশই নারী, সুতরাং দেশের উন্নয়নের জন্য অর্ধেক মানুষকে অবদান রাখতে সুযোগ না দিলে কখনো দেশের উন্নয়ন সম্ভব না। যখন নারীরা শিক্ষা, কর্মসংস্থান ও সিদ্ধান্ত গ্রহণে সমানভাবে অংশ নিতে পারবে তখনই সমাজে নারী ক্ষমতায়ন মূল্যায়ন হবে। এবং নারী শিক্ষা, অর্থনৈতিক স্বাধীনতা ও সামাজিক অধিকার নিশ্চিত করা যাবে। তবেই বাল্যবিবাহ, সামাজিক কুসংস্কার ও নিরাপত্তাহীনতা বড় বাঁধা ধ্বংস হয়ে নারীরা এগিয়ে যাবে।

নারীর স্বপ্ন বাস্তবায়ন করতে শিক্ষা ব্যবস্তা, বাল্যবিবাহ প্রতিরোধ, কর্মসংস্থান সৃষ্টি ও সচেতনতা বৃদ্ধির জন্য আয়োজিত কমিউনিটি ডায়লগে উপস্থিতি ছিলেন ইপসা'র কমিউনিটি কমিউনিকেশন স্কিল ডেভেলপমেন্ট প্রকল্পের প্রকল্প সমন্বয়ক সিহাব জিসান অনিক, ডয়েচেভেলে একাডেমির ডিসপ্লেসমেন্ট প্রকল্পের এডিটর জিসান পাল, বিকল্প প্রকল্পের প্রতিষ্ঠাতা - আবিদ মোহাম্মদ মাহদী, রবিউল হাসান, নুরুল হাকিম, ও মোহাম্মদ জালাল উদ্দীন সোহাগ। 

উক্ত ডায়লগ সেশনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিটার ইয়ুথ অফিসার ইকবাল হোসেন, ফিসোর সত্বাধীকারি তরুন নারী উদ্যোক্তা নাজমা আক্তার রেশমি এবং আদর্শ গ্রামের সভাপতি আমির মোহাম্মদ। 

এসময় নরী উদ্যোক্তা নাজমা আক্তার রেশমি বলেন, 'আমি পরিবারের সবার ছোট বোন হওয়ায় আমার যেমন কোনো ঘরের কাজ করতে হয়নি তেমনি ঘরের বাইরে কাজ করতেও ছিল সবার বাঁধা। তবে আমি সেই বাঁধা পার করে এখন ব্যবসা করছি, এবং নিজেকে একজন উদ্যোক্তা রেশমি হিসেবে সকলের সামনে দাঁড় করিয়েছি।  

'ছেলেদের মতো মেয়েদেরও অনেক স্বপ্ন থাকে। তাই, ছেলের স্বপ্ন মতোই মেয়ের স্বপ্নেরও মূল্যায়ন করতে হবে। আমি ভাই হিসেবে আমার বোনকে তার স্বপ্ন পূরণ করতে সাপোর্ট করি, এবং তার পড়াশোনার খোঁজ খবর রাখি। এতে আমার বোন আমার মতই সামনে দেশের জন্য ভালো পরিবর্তন আনতে পারবে।' বলেন বিটার ইয়ুথ অফিসার ইকবাল হোসেন। 

'নারী ক্ষমতায়ন' এটা শুধু নারীর বিষয় নয়, এটি পুরো জাতির উন্নয়নের চাবিকাঠি। তাই দেশ ও সমাজের পরিবর্তন আনতে সমাজের প্রত্যেক মানুষকে এগিয়ে যেতে হবে। কেউ কে ছোট করে নয়, বরং সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে সমান ভাবে। 

লিখা : আবিদ মোহাম্মদ মাহদী

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !