এইচএসসি পরীক্ষার্থীদের বিদায়ে উৎসবমুখর আইসিটি স্পেশাল কেয়ার

Ukhiyacox News
By -

 


আর.জে রাফি কক্সবাজার উখিয়া ::

দক্ষিণ কক্সবাজারের অন্যতম জনপ্রিয় কোচিং সেন্টার আইসিটি স্পেশাল কেয়ার-এর এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুন) দিনব্যাপী এ অনুষ্ঠানের সূচনা হয় পবিত্র ধর্মগ্রন্থ পাঠের মাধ্যমে। পরে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আইসিটি স্পেশাল কেয়ারের প্রতিষ্ঠাতা ও পরিচালক জয় বড়ুয়া। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ইংলিশ কেয়ার-এর পরিচালক নিখিল বড়ুয়া, ইকোনমিক্স কেয়ার-এর পরিচালক মো. মকছুদুর রহমান অভি, কমার্স পয়েন্ট-এর সালাহউদ্দিন, ইয়াছিন, গণমাধ্যমকর্মী ইমরান আল মাহমুদ ও তাওহীদুল ইসলাম রাপী।

বক্তারা বলেন, এইচএসসি পরীক্ষা শিক্ষাজীবনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ধাপ। কঠোর পরিশ্রম, আত্মবিশ্বাস এবং সঠিক প্রস্তুতির মাধ্যমে শিক্ষার্থীরা কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করতে সক্ষম হবে। তারা সকল পরীক্ষার্থীর সফলতা ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের পক্ষ থেকে ব্যাচভিত্তিক বক্তব্যে বিদায়ী অনুভূতি প্রকাশ করা হয়। শিক্ষক ও সহপাঠীদের সঙ্গে কাটানো সময়ের স্মৃতিচারণ করতে গিয়ে অনেক শিক্ষার্থী আবেগাপ্লুত হয়ে পড়েন।

এ সময় এইচএসসি পরীক্ষার্থীদের চূড়ান্ত প্রস্তুতির অংশ হিসেবে আয়োজিত মডেল টেস্টে সর্বোচ্চ নম্বর অর্জনকারী শিক্ষার্থীকে একটি ডেস্কটপ কম্পিউটার ও প্রয়োজনীয় আনুষঙ্গিক সরঞ্জাম উপহার দেওয়া হয়, যা অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল।

দিনব্যাপী আয়োজনের শেষ পর্বে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানটি প্রাণবন্ত ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !