উখিয়ায় বিজিবি’র অভিযানে ১,৪০,০০০ পিস ইয়াবাসহ ১ জন মাদক পাচারকারী আটক

Ukhiyacox News
By -


 

নিজস্ব প্রতিবেদক ::

কক্সবাজারের উখিয়া সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১ লাখ ৪০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় এক ব্যক্তির কাছ থেকে ১ লাখ ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয় এবং তাকে আটক করা হয়। উদ্ধারকৃত ইয়াবার বাজারমূল্য কয়েক কোটি টাকা বলে ধারণা করা হচ্ছে। 

আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে বিজিবি। উদ্ধারকৃত ইয়াবা সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে। 

বিজিবি জানিয়েছে, সীমান্ত এলাকায় মাদক পাচার রোধে তাদের অভিযান অব্যাহত থাকবে। 

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !